প্রকাশ্যে বিএনপির নির্বাচনী থিম সং 

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ , ০৪:৩৮ পিএম


প্রকাশ্যে বিএনপি নির্বাচনী থিম সং 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে থিম সং প্রকাশ করেছে বিএনপি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে আয়োজিত এক অনুষ্ঠানে গানটির উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

‘ভোট দিবেন কীসে, ধানের শীষে’, ‘সবার আগে বাংলাদেশ’সহ বিএনপির একাধিক নির্বাচনী স্লোগান যুক্ত করা হয়েছে প্রকাশিত থিম সংয়ে। 

উদ্বোধনী অনুষ্ঠানে রিজভী বলেন, পরমাণুর কেন্দ্রে যেমন প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন থাকে এবং তাদের বন্ধন দৃঢ়, তেমনি আমরা এমন একটি রাষ্ট্রীয় দর্শনে বিশ্বাস করি— বাংলাদেশি জাতীয়তাবাদ, যার প্রতীক হচ্ছে ধানের শীষ।
 
তিনি বলেন, এই প্রতীক শেখ হাসিনা যেমন মুছে দিতে পারেননি, তেমনি আর কেউ পারবে না। মানুষের হৃদয়ে হৃদয়ে এই প্রতীক মিশে আছে।

বিজ্ঞাপন

বিএনপির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে থিম সংটি। এটি গেয়েছেন আতিয়া আনিসা ও নিলয়। কথা ও সুর করেছেন মো. তানভীর চৌধুরী।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission